সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাকিবের সতীর্থ এলপিএলে লিটন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: কানাডায় গেøাবাল টি-টোয়েন্টি লিগ খুব একটা ভালো কাটেনি লিটন দাসের। তবে এর মধ্যেই তিনি ডাক পেলেন লঙ্কা প্রিমিয়ার লিগে। টুর্নামেন্টের শেষ ভাগের জন্য তাকে দলে ভেড়াল গল টাইটান্স। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগের শুরু থেকেই গলের হয়ে খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক এবার সতীর্থ হিসেবে পাচ্ছেন সহ-অধিনায়ককে। এরইমধ্যে বিসিবির অনাপত্তিপত্রও পেয়েছেন স্টাইলিশ কিপার-ব্যাটসম্যান। এটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস। “এলপিএল খেলার জন্য লিটনকে অনাপত্তিপত্র দিয়েছি আমরা। টুর্নামেন্টের বেশি সময় আর বাকি নেই। নিজের দলের বাকি ম্যাচগুলো খেলে আসবে লিটন। গতকাল শনিবার দুপুরেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা তার।” এবারই প্রথম এলপিএলে ডাক পেলেন লিটন। সাকিব ছাড়াও গলের স্কোয়াডে আছেন বাংলাদেশের আরেক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। ছয় ম্যাচ গেলেও এখনও খেলার সুযোগ পাননি তিনি। প্রথম পর্বে গলের বাকি রয়েছে আর দুই ম্যাচ। ছয় ম্যাচে ¯্রফে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে দলটি। এলপিএলে জাফনার হয়ে খেলে এরইমধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। ৬ ম্যাচে ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেন তিনি। এছাড়া এলপিএলে কলম্বো স্ট্রাইকার্স দলে আছেন শরিফুল ইসলাম। তবে এখনও মাঠে নামার সুযোগ হয়নি তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com