শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাগরে নিখোঁজ ১৪ জেলের মধ্যে ৭ জনের লাশ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে নিখোঁজের পঞ্চম দিনের অভিযানে আরও এক জেলের লাশ উদ্ধার হয়েছে। পূর্ব বনবিভাগের দুবলা জেলে পল­ী টহল ফাঁড়ির কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে নিখোঁজ ১৪ জেলের মধ্যে সাত জনের লাশ উদ্ধার হলো। তিনি বলেন, গতকাল বুধবার দুপুরে গভীর সাগরের কালির চর এলাকা থেকে আরও এক জেলের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এ জেলের নাম মফিজুল শেখ। তার বাড়ি মোংলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামে। তিনি আরও বলেন, এর আগে শনিবার দুই জন, সোমবার দুই জন ও গত মঙ্গলবার দুই জনের লাশ উদ্ধার হয়। বুধবারের একজনসহ মোট সাত জনের লাশ উদ্ধার হয়েছে। তবে এখনও নিঁখোজ রয়েছেন সাত জেলে। গত শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ১৯টি ট্রলার ডুবে ১৪ জেলে নিঁখোজ হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com