শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় ইসলামী আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে গতকাল বিকালে ফজলুল উলুম বহুমুখি কওমী মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা সভাপতি আলহাজ্ব শেখ আঃ রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মো: আফছার উদ্দীন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সেক্রেটারী মো: মনিরুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি জেলা, ডা. কাজী মো: ওয়েজ কুরণী, সভাপতি আইম্মা পরিষদ মাও: আমীর হোসাইন, সভাপতি কুরআন শিক্ষা বোর্ড মুফতি রবিউল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সভাপতি মো: মুবাশশীরুল ইসলাম তকী। অনুষ্ঠপান শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ সোলাইমান হোসেন সুমন। ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তাগণ মহাগ্রন্থ আল-কুরআন, হাদীস ও ইসলামের বিভিন্ন বিষয় থেকে বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, মো: মুবাশ্বীর হোসাইন আলমগীর, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, মো: দেলাওয়ার হোসেন, হাফেজ আব্দুর রব, মো: মনিরুল ইসলাম প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com