রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় জামাতার বাড়িতে যাওয়া হল না শ্বশুরের \ সড়কে প্রাণ নিল ঘাতক আলম সাধু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় জামাতার বাড়িতে যাওয়া হল না শ্বশুরের সড়কে প্রাণ নিল ঘাতক আলম সাধু। হৃদয় বিদারক দুর্ঘটনাটি গতকাল সন্ধ্যায় সাতক্ষীরা খুলনা মহাসড়কে ত্রিশ মাইল এলাকায় অগ্রগতি রিসোর্স সেন্টারে সামনে ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক আলম সাধুকে আটক করেছে। নিহত বাগেরহাট জেলা সদরে কালিদিয়া গ্রামের বাসিন্দা অবসর প্রাপ্ত বিজিবি সদস্য এমডি মাসুদ রানা ও আহত তার স্ত্রী শেফালী। স্থানীয় সূত্রে জানাগেছে, বাগের হাট থেকে ছেড়ে আসা মটর সাইকেলে সাতক্ষীরা আসছিল আপর দিকে সাতক্ষীরা থেকে চুকনগর দ্রুতগামী আলম সাধু ঐ মটর সাইকেলের সামনে সজরে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। সাথে থাকা স্ত্রী পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষন পর পর স্ত্রী স্বামী কোথায় বলে জানতে চচ্ছেন। অপর দিকে সাতক্ষীরা কলারোয়া রাজপুর গ্রামে জামাতা জানান, আমি বিদেশে যাব সকল প্রস্তুতি সম্পন্ন। আমার জন্য প্রয়োজনীয় অর্থ নিয়ে বাগের হাট থেকে সাড়ে তিনটায় সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন শ্বশুর শ্বাশুড়ী। রাতে জানতে পারলাম শ্বশুরের লাশ সদর হাসপাতালে। এদিকে এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বাগেরহাট গ্রামের বাড়িতে ও সাতক্ষীরায় মেয়ের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির জানান, নিহতের লাশ সুরত হালের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com