মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় নকল অনুমোদনহীন রঙে আইসক্রীম উৎপাদন \ ১০ হাজার টাকা জরিমানা মালামাল ধ্বংস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অনুমোদনহীন রঙ ও নকল মোড়কে আইসক্রীম উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ পূর্বক ধ্বংস করা হয়েছে। ঘটনাটি গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ এলাকায় সাগর আইসক্রীম ফ্যাক্টরিতে। জানাগেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সাতক্ষীরা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে যৌথ ভাবে সাগর আইসক্রীম ফ্যাক্টরিতে অভিযান চালায়। এসময় অনুমোদনহীন রঙ, ঘন চিনি, লেবেল বিহীন ক্যামিক্যাল ও নকল মোড়কে আইসক্রীম তৈরীর প্রমান পান। এতে মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ পূর্বক ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল আলম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সাতক্ষীরা সহকারী পরিচালক মো: নাজমুল হাসান, সাকিবুর রহমান বাবলা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com