বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় মাহে রমজান উপলক্ষে টিসিবি পন্য বিক্রয় উদ্বোধন করলেন এমপি রবি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আসন্ন মাহে রমজান উপলক্ষে টিসিবি পন্য বিক্রয় উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তিনি টিসিবি পন্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: সহিদুল ইসলাম, পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, সৈয়দ মাহমুদ পাপা। এসময় প্রতি কার্ড ধারীদের ২ কেজি ডাল, ২ কেজি সোয়াবিন তেল ও ২ কেজি চিনি প্রদান করা হয়। প্রতি প্যাকেজের মূল্য ছিল ৪৬০ টাকা। এসময় পৌর এলাকার বাসিন্দারা সুশৃংখল ভাবে টিসিবি পন্য গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com