বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উদ্বোধন হয়েছে।জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে গতকাল সকাল ১০ টায় শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি সপ্তাহব্যাপী শিশু দিবসের উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা সংস্থা চেয়ারম্যান ও মহিলা আলীগের সাধাঃ সম্পাদক জোৎস্না আরা, জেলা শিশু একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেবিট, মোস্তাক আহমেদ শুভ্র। উপস্থিত ছিলেন আইসিবিসি সহ সহকারী ম্যানেজার রওশনারা রুমা, প্রশিক্ষক নাসির উদ্দিন, ফারহানা, নজিমুন্নেছা, জাকির হোসেন, নয়ন, সুজন, শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ৮ অক্টোবর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ কর্মসূচি শেষ হবে।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com