মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষার্থীদের পরিচিত সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষ ২০২২-২৩ শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সামেকের এক্সাম হলে মেডিকেল কলেজের কোঅর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা: শংকর প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: মো: রুহুল কুদ্দুস। তিনি বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ সুনাম রয়েছে। এখানের শিক্ষার্থীরা বারংবার ভাল ফলাফল অর্জন করে। নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়মনীতি মেনে চলতে হবে। কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। বিগত বছরের ধারাবাহিকতা ধরে রাখতে হলে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডেকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: শীতল চৌধুরী, অধ্যাপক ডা: সুনীল কৃষ্ণবল, সহযোগী অধ্যাপক ডা: কাজী আরিফ আহমেদ, সহযোগী অধ্যাপক ডা: অভিজিৎ গুহ, সহযোগী অধ্যাপক ডা: মো: নাসির উদ্দিন গাজী, সহকারী অধ্যাপক ডা: হরষিত চক্রবর্তী, সহকারী অধ্যাপক ডা: মো: শামছুর রহমান, এসময় মেডিকেল কলেজ হাসপাতালের সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ডা: সুতাপা চ্যাটার্জী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com