সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুন্দরবনে থেকে ২৫ কেজি হরিণের মাংস সহ ৫ জন শিকারী আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকে \ সুন্দরবনের শিবসা নদী থেকে ২৫ কেজি হরিণের মাংস সহ ৫ জন হরিণ শিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বুধবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের মরা লক্ষী খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে একটি কাঠের বোট তল্লাশি করে ২৫ কেজি হরিণের মাংস এবং হরিণ শিকারের ৮০ টি ফাঁদ সহ ৫ জন হরিণ শিকারীকে আটক করা হয়। আটককৃত হরিণ শিকারীরা হলেন, খুলনা জেলার কয়রা থানার মোঃ ইমরান গাজী (২৪), আবদুর রহিম (৪৩), রোকন উজ জামান (৩৫), আবু মুসা (৩৬) ও মোঃ মামুন (৩৫)। কোস্ট গার্ড সূত্রে জানাযায়, জব্দকৃত হরিণের মাংস, হরিণ শিকারের ফাঁদ ও কাঠের ডিঙ্গি নৌকাসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে হড্ডা ফরেস্ট অফিস এর নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com