বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুন্দরবনে বন বিভাগের অভিযান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

১৭ বস্তা অবৈধ শুটকি চিংড়ি সহ ২ নৌকা জব্দ
কয়রা (খুলনা) প্রতিনিধি \ সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের অধিনস্থ ভদ্রা টহল ফাঁড়ির সদস্যরা পশুর নদীতে অভিযান চালিয়ে ১৭ বস্তা অবৈধ শুটকি চিংড়ি সহ ২ টি নৌকা জব্দ করেছে। এ সময় নৌকায় থেকে ২ বোতল ভারতীয় নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে শুটকি চিংড়ি মাছ পাচারকারীরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড.আবু নাসের মোহসীন হোসেনের নির্দেশনায় ও খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের সার্বিক তত্বাবধানে ভদ্রা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে গতকাল সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এ সকল অবৈধ শুটকি চিংড়ি সহ নৌকা জব্দ করা হয়েছে। কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আঃ হাকিম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। সুন্দরবেনর সম্পদ রক্ষায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com