বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, গ্রেপ্তার ১২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

এফএনএস: সুন্দরবনের জাপসি নদী থেকে বিষ প্রয়োগে মাছ শিকার চক্রের মূলহোতাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে র‌্যাব-৬-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলোÑসাদ্দাম বৈদ্য (২৭), শফিকুল ইসলাম বৈদ্য (৩৮), জাকির হোসেন (২৮), খায়রুল মোড়ল (২৫), আবদুস সালাম গাজী (৩৬), বাচ্চু সানা (৩৫), আবু সাইদ সরদার (৩০), নাজমুল সরদার (২৮), আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), সালাম সানা (৩০) ও ইকরামুল সরদার (৩১)। র‌্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ জানান, গত বৃহস্পতিবার র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, সুন্দরবনের অভয়আশ্রম ঘোষিত বাগেরহাটের মোংলার জাপসি নদী এলাকায় বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টায় আভিযানিক দলটি জাপসি নদীর গোলের খালের মুখে অভিযান চালিয়ে দেখে, খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে। ভেসে থাকা মাছগুলো কয়েকটি নৌকায় তোলা হচ্ছে। মাছ শিকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে নৌকা চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব ওই চক্রের মূলহোতা সাদ্দামসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছয় বোতল বিষ, চারটি জাল, পাঁচটি ইঞ্জিন বিহীন কাঠের নৌকা ও বিষ প্রয়োগের মাধ্যমে শিকার করা ৪০০ কেজি মাছ ও পাঁচটি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com