শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সেরাদের তালিকায় শচীনকে টপকে গেলেন বাবর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২

এফএনএস স্পোর্টস: দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে তার ব্যাট হেসেছে। সেইসঙ্গে তিনি ওয়ানডে ক্রিকেটে সর্বর সেরাদের তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছেন। এই পথ পরিক্রমায় তিনি টপকে গেছেন ভারতের ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকারকে। বাবরের পয়েন্ট এখন ৮৯১, যেখানে শচীনের নামের পাশে ৮৮৭ পয়েন্ট। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ম্যাচের মধ্যে দুটিতে সেঞ্চুরি করেছেন আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে এক নম্বর ব্যাটার বাবর। সেই সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। তিনটি ইনিংসে বাবরের সংগ্রহ ২৭৬ রান। এর আগে তিন ম্যাচের টেস্ট সিরিজে তার সংগ্রহ ছিল ৩৯০ রান। সর্বকালের সেরার এই তালিকায় ৯৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটার স্যার ভিভ রিচার্ডস। দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের জাহির আব্বাস, তিনে গ্রেগ চ্যাপেল, চারে ডেভিড গাওয়ার, পাঁচে আছেন ডিন জোন্স। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি আছেন ৬ নম্বরে। তার সংগ্রহ ৯১১ পয়েন্ট। ৭ নম্বরে আছেন জাভেদ মিঁয়াদাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com