সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সোনিয়া গান্ধী করোনায় আক্রান্ত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুন, ২০২২

এফএনএস বিদেশ : করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দলের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা। তিনি বলেছেন, গত বুধবার সন্ধ্যায় সোনিয়া গান্ধীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তার শরীরে মারাত্মক কোনো উপসর্গ নেই। কংগ্রেস সভানেত্রী বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন সুরজেওয়ালা। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের সাথে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন সোনিয়াকে ডেকেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত বুধবার নোটিশ পাঠানো হয়েছে তাকে। আসন্ন রাজ্যসভা ভোটের জন্য গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যের কংগ্রেস নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেছেন সোনিয়া। ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রাহুল গান্ধীকে বুধবার পৃথক নোটিশ পাঠিয়েছিল ইডি। গতকাল বৃহস্পতিবার তাকে ইডি’র দফতরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি সেখানে হাজির হননি। সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com