শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২

এফএনএস বিদেশ: কোভিডজনিত জটিলতার কারণে দিলি­র একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীকে। গতকাল রোববার দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সুর্যেওয়ালা এক টুইটে জানান, সোনিয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। কংগ্রেস মুখপাত্র রণদ্বীপ সুর্যেওয়ালা টুইটারে লিখেছেন, কোভিডজনিত কারণে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে গতকাল রোববার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল এবং হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। কংগ্রেসের সব নারী-পুরুষ এবং শুভাকাক্সক্ষীদের প্রতি ধন্যবাদ তাদের উদ্বেগ ও শুভকামনার জন্য। ২ জুন কংগ্রেস নেত্রী করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হন। অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জিজ্ঞাসাবাদে হাজির হতে আরও সময় চেয়েছেন তিনি। ভারতে আর্থিক অপরাধের তদন্তে নিয়োজিত ইডির কর্মকর্তারা জানান, কংগ্রেস সভাপতি নতুন সমন জারি করা হয়েছে। এতে তাকে ২৩ জুন জিজ্ঞাসাবাদে হাজির হতে বলা হয়েছে। এর আগে ৮ জুন তাকে ইডি কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল। ইডির পক্ষ থেকে সোনিয়ার গান্ধীর ছেলে ও সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকেও ১৩ জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছে। কংগ্রেস নেতারা এর আগে দাবি করেছেন, সোনিয়া গান্ধী ইডি কার্যালয়ে হাজির হবেন ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com