মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

স্বর্ণমুদ্রা চালু করছে জিম্বাবুয়ে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০২২

এফএনএস বিদেশ : বাড়তে থাকা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ মুদ্রা চালুর ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। এ মাসের শেষের দিকে নতুন এ স্বর্ণ মুদ্রা চালু করবে দেশটি। এ ছাড়া, দেশটির কেন্দ্রীয় ব্যাংক আগামী পাঁচ বছরের জন্য মার্কিন ডলারকে বৈধ টেন্ডার হিসেবে চালুর পরিকল্পনা প্রকাশ করেছে। খবর বিবিসির। জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের মূল সুদের হার এ মাসে দ্বিগুনের বেশি বেড়ে ২০০ শতাংশে পৌঁছেছে। এর আগে বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে যায় প্রায় ১৯০ শতাংশের বেশি। এ বছর মূল মুদ্রার বিপরীতে জিম্বাবুয়ের ডলারের মূল্য কমেছে। নতুন চালু হতে যাওয়া স্বর্ণ মুদ্রার প্রতিটিতে থাকবে এক টরি আউন্স ২২ ক্যারেট স্বর্ণ। রিজার্ভ ব্যাংক অব জিম্বাবুয়ের গভর্নর জন পি মাঙ্গুদিয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ২৫ জুলাই থেকে এসব মুদ্রা বাজারে ছাড়া হবে। স্বর্ণ, রুপা এবং প্লাটিয়ামের মতো মূল্যবান ধাতু পরিমাপের একক হচ্ছে টরি আউন্স। মধ্য যুগ থেকে চলে আসা এক টরি আউন্সে ৩১.১০ গ্রামের সমান হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com