সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫

কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার পর যখন পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে তখন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে ই—মেইলের মাধ্যমে হত্যার হুমকি পাঠানো হয়েছিলো। এবার একই ধরনের হত্যার হুমকি পেলেন ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামি। যিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন। মোহাম্মদ শামিকে শুধু হত্যার হুমকিই পাঠানো হয়নি, ১ কোটি রুপিও দাবি করা হয়েছে তার কাছে পাঠানো ই—মেইলে। এ ঘটনায় উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে মোহাম্মদ শামির ভাই হাসিব এফআইআর দায়ের করেছেন। সেখানে তিনি অভিযুক্ত হিসেবে রাজপুত সিন্দর নামে একজনকে উল্লেখ করেন। ই—মেইলে দেয়া তথ্য থেকেই এই নামটি এফআইআরে যুক্ত করা হয়। কারণ রাজপুত সিন্দর নামে কোনো এক ব্যক্তি মেইলটি পাঠিয়েছেন। গত সোমবার এই এফআইআর দায়ের করা হয়। এরপরই সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ এই এফআইআরকে ইন্ডিয়ান পেনাল কোড—২০২৩ এর ৩০৮(৪) ধারা, ২০০৮ এর ইনফরমেশন টেকনোলজি এক্টের ৬৬ ডি ও ৬৬ই ধারায় মামলা হিসেবে গ্রহণ করতে আদেশ দেন। এবারের আইপিএলে মোহাম্মদ শামি পুরোপুরি নিষ্প্রভ। খুবই বাজে পারফরম্যান্স করছিলেন। ৯ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে নিলেন মাত্র ৬ উইকেট। যদিও এর আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তখন। নিয়েছিলেন ৯ উইকেট। এর মধ্যে দুবাইতে বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com