সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হিমাচলে রাস্তা ধসে যাত্রীবাহী বাস খাদে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

এফএনএস বিদেশ: ভয়াবহ দুর্ঘটনা ঘটলো হিমাচল প্রদেশের মান্ডি জেলায়। বৃষ্টির কারণে রাস্তার বিশাল অংশ ধসে যাওয়ায় একটি যাত্রীবাহী বাস প্রায় ৩০ ফুট নিচে পড়ে গেছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে তিন জনের অবস্থা সংকটজনক বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সকালে একটি সরকারি বাস সুন্দরনগর থেকে শিমলা যাচ্ছিল। কাঙ্গুর কাছে রাস্তায় হঠাৎই ধস নামে। রাস্তার প্রায় ৪৫ মিটার অংশ ধসে যায়। রাস্তার ওই অংশেই তখন যাত্রীবাহী বাসটি ছিল। ফলে যাত্রীদের নিয়ে বাসটি নিয়ে গভীর খাতে গিয়ে পড়ে। এই ঘটনার পরই কাঙ্গু-ডেহর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কপথে সুন্দরগড়ের সঙ্গে শিমলার যোগাযোগ আপাতত বন্ধ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, খুব ধীরে ধীরে ধস নামায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে বাসটি। হুড়মুড়িয়ে ধস নামলে বাসটি নদীতে গিয়ে পড়ত। ফলে যাত্রীদের প্রাণহানির আশঙ্কা ছিল। তবে এ যাত্রায় যাত্রীরা আহত হলেও কারও প্রাণহানি হয়নি বলেই জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।গত দু’দিন ধরে হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি হচ্ছে। তার জেরে ধস নেমে বহু জায়গায় রাস্তা বন্ধ হয়ে রয়েছে। গত শুক্রবার সোলান জেলায় শিমলা-কালকা সড়কে বড়সড় ধস নামে। ফলে ৫ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক সপ্তাহ ধরে এই সড়কপথ বন্ধ থাকার পর শুক্রবারই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। হিমাচলের রাজস্বমন্ত্রী জগৎ সিংহ নেগি জানিয়েছেন, ধসের কারণে রাজ্যে এখনো দুই শতাধিক রাস্তা বন্ধ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com