মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

২৪ ঘণ্টায় ২৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০২২

এফএনএস: করোনাভাইরাসের সংক্রমণের নিম্নগতি অব্যাহত রয়েছে। তবে আগের ২৪ ঘণ্টার মতো গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে কারও মৃত্যু না হলেও নতুন রোগী শনাক্ত কিছুটা বেড়েছে, খানিকটা বেড়েছে শনাক্তের হারও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত শনাক্ত হয়েছেন আরও ২৬ জন, গত শুক্রবার ২১ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। নতুন শনাক্ত হওয়া ২৬ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ভাইরাসটিতে সংক্রমিত রোগী শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জন। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো করোনায় মৃত্যু নেই দেশে। আর এর ফলে শুরু থেকে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জনই রইলো। এদিকে করোনায় সংক্রমিতদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৩১৫ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১৮ লাখ ৯৩ হাজার ৯৫ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৫ শতাংশ, গত শুক্রবার শূন্য দশমিক ৫৪ শতাংশের কথা জানানো হয়েছিল। দেশে এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৯৬ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪ হাজার ৬৯৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৭০৮টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৯২ লাখ ৩৭ হাজার ৯৫ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ১৮ হাজার ৯৬১টি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com