শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

৬০ বছর পর শক্তিশালী ইংল্যান্ডকে হারালো হাঙ্গেরি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

এফএনএস স্পোর্টস: শক্তি-সামর্থ্য কিংবা পরিসংখ্যানÑ সব দিক থেকেই হাঙ্গেরির চেয়ে এগিয়ে ইংল্যান্ড ফুটবল দল। কিন্তু শনিবার রাতে এই হাঙ্গেরির মাঠেই বড় অঘটন হলো ইংলিশদের। দীর্ঘ ৬০ বছর পর হাঙ্গেরির কাছে হেরে গিয়েছে ইংল্যান্ড। নেশন্স লিগে শনিবার রাতে ‘এ’ লিগের তিন নম্বর গ্র“পের ম্যাচে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ইংল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে স্বাগতিক হাঙ্গেরি। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি করেন হাঙ্গেরির ফুটবলার দমিনিক সোবোসলাই। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ১৯৬২ বিশ্বকাপে গ্র“প পর্বে জিতেছিল হাঙ্গেরি। ওই ম্যাচে ২-১ গোলে জিতেছিল হাঙ্গেরি। প্রায় ৬০ বছর পর এবার নিজেদের মাঠে ইংলিশদের বিপক্ষে জয় পেল হাঙ্গেরি। এদিন দিনের আরেক ম্যাচে জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইতালি। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইতালিকে লিড এনে দেন লরেন্সো পেলে­গ্রিনি। এরপর সমতা টানেন জার্মানির জসুয়া কিমিখ। জার্মানির মুখোমুখি হওয়ার আগে ফাইনালিসিমাতে আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি ইতালি। হেরে যায় বড় ব্যবধানে। আর্জেন্টিনার পর জার্মানির বিপক্ষেও জিততে পারল না ইউরো চ্যাম্পিয়নরা। নিজেদের মাঠে জার্মানির সঙ্গে কোনো রকমে ড্র করে আর্জেন্টাইনদের দেওয়া দুঃখ ভুলল মানচিনির শিষ্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com