শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

৭ দিনে পৌনে দুই লাখ রাশিয়ান দেশ ছেড়েছে -যুক্তরাজ্য

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ : প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন নতুন করে সেনা সমাবেশের ঘোষণার মাত্র সাত দিনে ১ লাখ ৭০ হাজারের বেশি নাগরিক রাশিয়া ছেড়ে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা প্রধান। ‘মাতৃভ‚মি রক্ষায়’ গত বুধবার আংশিক সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তার এই নির্দেশের বাস্তবায়ন সেদিন থেকেই কার্যকর হয়েছে বলে জানা গেছে। ভ­াদিমির পুতিন বলেন, ‘মুক্ত করা ভ‚খন্ডের’ মানুষকে রক্ষার জন্য জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাই আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আংশিক সেনা সমাবেশে সম্মত হতে বলেছি। প্রায় সাড়ে তিন লাখ লোকের সেনা সমাবেশের ঘোষণার প্রতিবাদে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত আছে। বিক্ষোভ থেকে হাজারো রুশ নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সবশেষ গোয়েন্দা তথ্য অনুযায়ী লন্ডনে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন ‘আংশিক সংহতি’ ঘোষণা করার পর থেকে সাত দিনে প্রচুর লোক রাশিয়া থেকে চলে গেছে। যদিও প্রকৃত সংখ্যা জানাতে পারেনি মন্ত্রণালয়। তবে ২০২২ সালের ফেব্র“য়ারিতে ইউক্রেনে রুশ অভিযানে অংশ নেওয়া সেনা সংখ্যাকে ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। যারা রাশিয়া ছাড়ছে তাদের মধ্যে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি বলে উলে­খ করা হয়েছে। সূত্র: ইভিনিং স্ট্যান্ডার্ড

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com