বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অধিনায়কের নাম ঘোষণা করল নাইট রাইডার্স

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০২৩

এফএনএস স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ার। তবে চোটের কারণে তিনি আপাতত মাঠের বাইরে রয়েছেন। এদিকে আইপিএলের ষোড়শ আসর শুরু হতে যাচ্ছে ৩১ মার্চ। সেই আসরের জন্য সোমবার ভারপ্রাপ্ত অধিনায়কের নাম ঘোষণা করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। তরুণ ভারতীয় ব্যাটার নীতিশ রানাকে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রেয়াস আয়ার ফেরার আগ পর্যন্ত রানাই নেতৃত্ব দেবেন কেকেআরকে। নীতিশের সঙ্গে অধিনায়কত্বের দৌড়ে ছিলেন দুই ক্যারিবীয় সুনিল নারিন ও আন্দ্রে রাসেল। তবে শেষ পর্যন্ত রানাকেই বেছে নেয় কেকেআর। কলকাতার অধিনায়কত্ব নিয়ে আলোচনায় ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাসও। তবে সব ম্যাচ খেলার সম্ভাবনা না থাকায় শেষ পর্যন্ত তারা বিবেচিত হননি। বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য শুরুর দুই ম্যাচে থাকছেনা না। শেষ দিকেও আয়ারল্যান্ড সফর থাকায় তাদের তিন ম্যাচ পাওয়া যাবে না। এ ছাড়া দলের সমন্বয়ের কারণে সাকিব-লিটনকে সব ম্যাচ খেলানোও সম্ভব না। তাই এই দুজনের দিকে আর এগোতে পারেনি দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com