মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অধ্যক্ষের অপসরণের দাবিতে প্রতিবাদ সমাবেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

কালিগঞ্জ প্রতিনিধি ॥ কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাটুনিয়া রাজবাড়ী কলেজে সীমাহীন দুর্নীতি ও নিয়োগ বানিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে অধ্যক্ষ আব্দুল ওহাবকে অপসরণের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার মানুষ কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে এই প্রতিবাদ সমাবেশ করেন। এরপর কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কদমতলা বাজার পরিভ্রমণ করে সেখানে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী, আনিয়ম-দুর্নীতি, নিয়োগ বানিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা আত্নসাৎ, ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারীতা, দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতিসহ নানা ধরণের অভিযোগ তুলে ধরে শ্লোগান দেয়। পরবর্তীতে কলেজ ক্যাম্পসের শহীদ মিনার চত্ত্বরে ভাইস প্রিন্সিপাল অলিউর ইসলামের সভাপতিত্বে সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোরশেদ আলম ও প্রভাষক শফিউল আজমের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক এস.এম ফজলুল হক, সহকারী অধ্যাপক গোলাম শাহ নেওয়াজ, প্রভাষক রীনা পারভীন, ইউপি সদস্য সুমন আহমেদ, জেলা ছাত্র দলের নেতা শেখ আসাদুজ্জামান বাবু, শ্যামনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদ হাসান, কলেজ কর্মচারীদের পক্ষে আব্দুল্লাহ আল মামুন ডালিম, প্রাক্তন শিক্ষার্থী আবু হাসান, বর্তমান শিক্ষার্থী মুজাহিদ প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নারী কেলেঙ্কারী, কোটি টাকা লুটপাট, গাছ বিক্রি করে অর্থ আত্নসাৎ, ভূমি দখল, শিক্ষক ও কর্মচারীদের সাথে দুর্ব্যবহার, আওয়ামী লীগ নেতা সেজে ক্ষমতার অপব্যবহারসহ নানা ধরণের দুর্নীতির অভিযোগ তুলে ধরে অধ্যক্ষ আব্দুল ওহাবকে ৪৮ ঘণ্টার মধ্যে কলেজ থেকে পদত্যাগের দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামী শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান। সমাবেশে কালিগঞ্জ-শ্যামনগর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের সকল শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও স্থানীয় এলাকাবাসিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com