সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অনলাইনে করা যাবে বিয়ে ও তালাক নিবন্ধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

এফএনএস: ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা—২০০৯’—এর সংশোধন করেছে সরকার। এর মধ্য দিয়ে এখন থেকে অনলাইনেও বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে। তবে বর্তমানে প্রচলিত পদ্ধতিও বহাল থাকবে। স¤প্রতি বিধিমালা সংশোধন করে স¤প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, নিকাহ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে। এতে বলা হয়, অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে। অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ‘ঘ’—তে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন বলেও বিধিমালায় উল্লেখ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইন পদ্ধতিতে বিয়ে ও তালাক নিবন্ধন করার বিষয়ে আইনি জটিলতা দূর করতে সংশোধনী আনা হয়েছে। অনলাইন পদ্ধতি চালু করতে এখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com