শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

এফএনএস: নেটওয়ার্ক স্থানান্তরের জন্য ৯৬ ঘণ্টা অনলাইনে ভ্যাটের সকল কার্যক্রম (আইভাস বা সমন্বিত ভ্যাট প্রশাসন ব্যবস্থা) বন্ধ থাকবে। ফলে ওই সময় করদাতারা অনলাইনে কর পরিশোধ, ই-পেমেন্ট, বিক্রির বিপরীতে কর হিসাব করার সেবা পাবেন না। গতকাল রোববার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ৯৬ ঘণ্টা আইভাস পদ্ধতির সকল কার্যক্রম বন্ধ থাকবে। এ কারণ ব্যাখ্যা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের নেটওয়ার্ক সেবার ভেন্ডর পরিবর্তন হয়েছে। আগের ভেন্ডর এক্সেস টেলিকম (বিডি) লিমিটেডের এর কাছ থেকে নতুন ভেন্ডর বিডিকম অনলাইন লিমিটেডের নেটওয়ার্ক বুঝে নেয়া, সচল ও সম্পূর্ণ অনলাইন করার জন্য ৯৬ ঘণ্টা সময় দরকার। এ পরিপ্রেক্ষিতে, আইভাস পদ্ধতির সঙ্গে সংশ্লিষ্ট সকল করদাতা, ভ্যাট কর্মকর্তা ও অংশীজনদের জরুরি কাজ ওই সময়ের আগে অথবা পরে সারতে অনুরোধ করেছে এনবিআর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com