শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অনুশীলনে নেই সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে এবার একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মঙ্গলবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ। টেস্ট ম্যাচকে সামনে রেখে রোববার দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। তবে শুরুর দিনেই অনুশীলনে নেই বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। জানা গেছে বিশ্রামে রয়েছেন তিনি। সাকিব ছাড়া প্রথম দিনের অনুশীলনে ছিলেন লিটন দাস, তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ সবাই। শুধু ছিলেন না অধিনায়ক সাকিব। অনুশীলনে সবাই ছিলেন বেশ সিরিয়াস। উইকেটকিপিং নিয়ে আলাদা করে কাজ করেছেন লিটন। মাঠের অনুশীলন শেষে ইনডোরে যায় ক্রিকেটাররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com