মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অনূর্ধ্ব—১৯ বিশ^কাপে ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

আইসিসি অনূর্ধ্ব—১৯ প্রমীলা বিশ^কাপের সুপার সিক্সে ভারতের কাছে একপেশে হার বরণ করেছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৬৪ রান জড়ো করে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে মাত্র ৪৩ বলে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। কুয়ালালামপুরে ম্যাচ জুড়েই ছিল ভারতের দাপট। দলীয় রান দুই অঙ্কে যাওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দলের পক্ষে দুই অঙ্কের দেখা পান অধিনায়ক সুমাইয়া আক্তার ও জান্নাতুল মাওয়া। সুমাইয়া ২৯ বলে ২১ ও মাওয়া ২০ বলে ১৪ রান করেন। সুমাইয়া ছিলেন অপরাজিত। তার ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হাতে রেখে ৬৪ রান দাঁড়ায় দলীয় পুঁজি। ভারতের পক্ষে বৈষ্ণবী বিনোদ একাই শিকার করেন তিনটি উইকেট। জবাব দিতে নেমে বেগই পেতে হয়নি ভারতীয় দলকে। ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় অভীষ্ট লক্ষ্যে। ওপেনার তৃষ্ণা গঙ্গাদি ৩১ বলে ৪০ রান করেন। সানিকা চাল্কে ১১ রান ও অধিনায়ক নিকি প্রসাদ ৫ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে আনিসা আক্তার সোবা ও হাবিবা ইসলাম পিঙ্কি উইকেট করে উইকেট পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com