মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অসুস্থতার কারণে ছিটকে গেলেন হেটমায়ের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে আরও এক ধাক্কা ওয়েস্ট ইন্ডিজের। এবার ছিটকে গেলেন তারকা ব্যাটার শিমরন হেটমায়ের। বদলি হিসেবে ৩ ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পেলেন অ্যালিক আথানাজ। সেন্ট কিটসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য শিমরন হেটমায়েরের পরিবর্তে উইন্ডিজ দলে এসেছেন অ্যালিক আথানাজ। অসুস্থতার কারণে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছেন হেটমায়ের। অ্যাথানাজের অন্তর্ভুক্তি গত কয়েক দিনে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে তৃতীয় পরিবর্তন। এর আগে জ্যামাইকান পেসার মারকুইনো মাইন্ডলি এবং জেদিয়া ব্লেডসকে বাদ পড়া শামার জোসেফ ও ম্যাথু ফোর্ডের জায়গায় দলে নেওয়া হয়।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল—
শাই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেজ, অ্যালিক আথানাজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মতি, শেরফানে রাদারফোর্ড, মারকুইনো মাইন্ডলি, জেয়ডেন সিলস, জেদিয়া ব্লেডস এবং রোমারিও শেফার্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com