বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা—ছেলে নিহত, আহত স্বামী—মেয়ে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

পাটকেলঘাটা প্রতিনিধি \ অসুস্থ পিতাকে দেখতে যাওয়ার পথে পরিবহনের নীচে চাপা পড়ে নিহত হন মা ও ছেলে। ঘটনায় বাবা—মেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা পাটকেলঘাটা কুমিরায় কদমতলা নামক স্থানে। নিহতরা হলেন, রিতা সাধু (৩২ ) ও ছেলে সৌরভ সাধু ৩ বছরের। গুরুতর আহত হলেন স্বামী অপূর্ব সাধু (৩৫), ও কন্যা সুবর্ণা সাধু (৭) কপিলমুনি এলাকায় বাসিন্দা। স্থানীয় সূত্রে জানতে পেরেছি, শুক্রবার বেলা ১১.৩০ মিনিটে স্বামী অপূর্ব সাধুকে সাথে নিয়ে, স্ত্রী রিতা সাধু সহ ছেলে মেয়েকে নিয়ে মোটরবাইক যোগে সাগরদাঁড়ি অসুস্থ বাবাকে দেখতে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে পাটকেলঘাটার কুমিরা কদমতলা নামক স্থানে পৌঁছে রাস্তা পারাপারের সময় পরিবহনের ধাক্কায় কপিলমুনি বাজারে কাপড় ব্যবসায়ী মৃত্যু অজিত সাধুর বড় ছেলে অপূর্ব সাধু স্ত্রী রিতা সাধু ও ছেলে ঘটনাস্থলে নিহত হয়। স্বামী অপূর্ব ও মেয়ে রাস্তায় ছিটকে পড়ে। পাটকেলঘাটা থানার তদন্ত ওসি সঞ্জয় কুমার জানান আমরা ঘটনা স্থানে যেয়ে দেখি দুটি লাশ পড়ে আছে রাস্তা মধ্যে খানে। বাকি দুইজন চিকিৎসাধীন। সেখানে পরিস্থিতি সামাল দিয়ে পরে খর্নিয়া হাইওয়ে পুলিশ এস আই শিমুলের কাছে লাশ হস্তান্তর করেন। এ বিষয়ে এসআই শিমুলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা আমাদের প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করেছি ঘাতক পরিবহন টি আটক করেছি ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি আমাদের হেফাজতে। এ দুর্ঘটনার বিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com