মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অস্ট্রেলিয়ার সিরিজ জয়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: পঞ্চাশ ওভারের ফরম্যাটে দুর্দান্ত ফর্মে আছেন স্টিভেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে তুলে পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। প্রথম ম্যাচে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেও এদিন আউট হয়েছেন সেঞ্চুরির খুব কাছে গিয়ে। দল পেয়েছে বড় সংগ্রহ। সেইসঙ্গে ৭২ রানের দারুণ জয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ইংল্যান্ড। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৮০ রান তোলে অস্ট্রেলিয়া। ৬ষ্ঠ ওভারে মঈন আলীর বলে ডেভিড ওয়ার্নার (১৬) আউট হলে ভাঙে ৩৩ রানের ওপেনিং জুটি। অপর ওপেনার ট্রাভিস হেডও ১৯ রান করে আউট হন। তিনে নেমে ১১৪ বলে ৫ চার ১ ছক্কায় ৯৪ রানের অসাধারণ কিন্তু আক্ষেপ জাগানিয়া ইনিংস খেলেন স্টিভ স্মিথ। সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে স্মিথকে সল্টের তালুবন্দি করেন আদিল রশিদ। এই স্পিনারের অপর শিকার ৫৫ বলে ৫৮ রান করা মানার্স লাবুশানে। এ ছাড়া মিচেল মার্শ ৫০৯ রান করেন। ১০ ওভারে ৫৭ রানে ৩ উইকেট নিয়েছেন আদিল রশিদ। ২টি করে নিয়েছেন ক্রিস ওকস আর ডেভিড উইলি। রান তাড়ায় নেমে মিচেল স্টার্কের করা ইনিংসের দ্বিতীয় বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন জেসন রয় (০)। দলের স্কোরও তখন ০। অপর ওপেনার ফিল সল্ট ১৬ বলে ২৩ রানে হ্যাজেলউডের বলে বোল্ড হয়ে যান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মালান এদিন ‘ডাক’ মেরেছেন! ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্যাম বিলিংস। এছাড়া ৬০ রান করেছেন জেমস ভিন্স। আর কেউ ত্রিশের কোটায় যেতে পারেননি। অজি পেস এবং স্পিনের যৌথ আক্রমণের সামনে ৩৮.৫ ওভারে ২০৮ রানে অল-আউট হয় ইংল্যান্ড। ৪৭ রানে ৪ উইকেট নেন মিচেল স্টার্ক। আর লেগ স্পিনার অ্যাডাম জাম্পা নেন ৪৫ রানে ৪টি। বাকি দুই উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com