বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আইটিএফ এশিয়া টেনিসের ফাইনালে বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

এফএনএস স্পোর্টস: আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপের বালক দ্বৈতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শেখ জামাল টেনিস কমপ্লেক্সে বাংলাদেশের হয়ে খেলেন জাওয়াদ ও তুষার জুটি। আজ শুক্রবার সবগুলো ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সেমিফাইনালে মায়ানমারের সার সেই-দারও জুটিকে ৬-৪, ১-৬, ১০-৮ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে জাওয়াদ-তুষার জুটি। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আরেক সেমিফাইনালে মালদ্বীপের নাজিহ-নিয়াজ জুটিকে ৬-০, ৬-১ গেমে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। বালিকা এককের ফাইনালে মায়ানমারের থাই হায়াত মিন্টকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চাইনিজ তাইপের ইয়ান রং ঝং। বালক এককের সেমিফাইনালে চাইনিজ তাইপের ইয়েন লিওকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে পাকিস্তানের হামজা এবং চাইনিজ তাইপের শাও-চি ছুঁকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালে পাকিস্তানের আবুবকর তালহা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com