মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আইপিএলে দল না পাওয়া নিয়ে মুখ খুললেন পৃথ্বী শ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সৌদি আরবের জেদ্দায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ এর মেগা নিলামে অবিক্রীত ছিলেন পৃথ্বী শ। ৭৫ লাখ ভিত্তিমূল্যের এই ব্যাটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। টানা ব্যর্থতা এবং ফিটনেস সংক্রান্ত সমস্যার কারণেই এই অবস্থা তার। দল না পাওয়ায় ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলড হতে শুরু করেছেন পৃথ্বী শ। এবার ট্রলড হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন পৃথ্বী শ। একটি ইউটিউব চ্যানেলে এই ট্রলিং নিয়ে সমালোচকদের উদ্যেশ্য করে পৃথ্বী শ বলেন, ‘‘লোকে যদি আমাকে অনুসরণ না করে, তাহলে তারা কীভাবে ট্রোল করবে? তার মানে আমার দিকে তাদের চোখ আছে।’’ তিনি আরো বলেন, ‘‘প্রথম কথা তো এইসব ট্রলিং দেখে আমি খুব হাসি। আমি এসব দেখতে ভালবাসি। সেটা ভাল হোক কিংবা খারাপ। আমার ব্যাপারে কে কী ভাবছেন, সেটা আমি জানতে চাই।’’ তবে কখনো কখনো ট্রল দেখে তার খারাপ লাগে জানিয়ে তিনি বলেন, ‘‘ট্রল করা একেবারে ঠিক কাজ নয়। তবে অতটাও খারাপ নয়। আমি প্রত্যেকটা মিম এবং পোস্ট দেখি। কখনও মানসিক আঘাত পাই। কখনও কখনও মনে হয় যে এটা ভুল বলে দিল। এমনটা বলা উচিত হয়নি।’’ শ তার জন্মদিনের উদযাপনে তার নাচের একটি ভিডিও নিয়ে একটি সা¤প্রতিক ট্রলিংয়ের ঘটনাও বলেন। সমালোচকরা ক্রিকেটের প্রতি তার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন। তাকে অনুশীলনে অবহেলার অভিযোগ তোলেন। শ বলেন, ‘‘এটি আমার ২৫ তম জন্মদিন ছিল। আমি পরিবার এবং বন্ধুদের সাথে বছরে একটি দিন উপভোগ করছিলাম। আমি ভাবছিলাম আমি কি ভুল করেছি।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com