সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আইসিসিকে ধন্যবাদ জানালেন মিরাজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

এফএনএস স্পোর্টস: ২০২২ সাল স্বপ্নের মতো কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিশেষ করে ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করেছেন। তারই স্বীকৃতিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পান বাংলাদেশের এই অলরাউন্ডার। অনন্য এই অর্জনের জন্য আইসিসি সম্মাননা হিসেবে ক্যাপ দিয়েছে, গতকাল সোমবার সেটা হাতে পেয়েছেন মিরাজ। ক্যাপ পাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন মিরাজ। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি পোস্ট করে আইসিসিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, ‘২০২২ সালে আমার পারফরম্যান্সকে স্বীকৃতি দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ।’ বাংলাদেশের এই অফস্পিনার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দান্ত ছিলেন। ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন তিনি। এ ছাড়া ৬৬ গড়ে ৩৩০ রান আসে তার ব্যাট থেকে। সবচেয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে। প্রথম ম্যাচে ৩৮ রানে অপরাজিত থেকে ১ উইকেটে দলকে জেতানোর পর দ্বিতীয় ম্যাচে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মিরাজ। গত বছর ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করেছে, এমন সেরা ১১ জনকে নিয়ে জানুয়ারিতে একাদশ ঘোষণা করে আইসিসি। বর্ষসেরা ওয়ানডে দল: বাবর আজম (অধিনায়ক), ট্র্যাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম (উইকেটকিপার), সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জাম্পা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com