শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর তালিকায় মুশফিক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০২২

এফএনএস স্পোর্টস: দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই সেঞ্চুরি করেছেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। এই দারুণ পারফরম্যান্স দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন মে মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর তালিকায়। মজার ব্যাপার হলো, গত বছর এই মে মাসেই তিনি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন। গতকাল সোমবার গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। পুরুষদের মাস সেরার লড়াইয়ে মুশফিকের সঙ্গে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আসিথা ফার্নান্দো। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে পাকিস্তানের তুবা হাসান ও বিসমাহ মারুফ এবং জার্সির ট্রিনিটি স্মিথের। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের পর ঢাকা টেস্টে ১৭৫* রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েন পাঁচ হাজার টেস্ট রানের কীর্তি। সিরিজে ১৫১.৫ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৩ রান করেন মুশফিক। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করেই তিনি মাসের সেরা হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com