সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আইসিসি র্যাংকিংয়ের সেরা দশে মাহেদি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি—টোয়েন্টি সিরিজটা ৩—০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজে দারুণ উজ্জ্বল ছিলেন বাংলাদেশের বোলাররা। সেই অসাধারণ পারফরম্যান্সের পুরস্কারটা এবার র্যাংকিংয়ে পেলেন তারা। বোলারদের পাশাপাশি ব্যাটারদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন সিরিজে বাংলাদেশের সেরা আবিষ্কার জাকের আলী অনিক। বাংলাদেশের চার বোলার শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং হাসান মাহমুদ অর্জন করেছেন ক্যারিয়ারসেরা রেটিং, উঠেছেন ক্যারিয়ারসেরা অবস্থানে। অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি ১৩ ধাপ এগিয়ে উঠেছেন শীর্ষ দশে। বর্তমানে ১০ম স্থানে রয়েছেন তিনি। মাহেদির পরের অবস্থানে আছেন তাসকিন আহমেদ। ৭ ধাপ উন্নতি করে ১১ নম্বরে উঠেছেন স্পিডস্টার তাসকিন। এছাড়া ২১ ধাপ এগিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বর্তমানে আছেন ১৭ নম্বরে। পেসার হাসান মাহমুদ এগিয়েছেন ২৩ ধাপ, রয়েছেন ২৪ নম্বরে। বাংলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান পারিবারিক কারণে ছুটিতে থাকায় এই সিরিজটা খেলেননি। ৭ ধাপ পিছিয়ে ২৬ নম্বরে নেমে গেছেন ফিজ। এছাড়া উন্নতি করেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। ১৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে অবস্থান করছেন তিনি। সিরিজে ব্যাট হাতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জাকের আলী অনিক। বিশাল লাফ দিয়েছেন জাকের। ৮৫ ধাপ উন্নতি করে বর্তমানে ৮৭ নম্বরে রয়েছেন তিনি। টি—টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়েও উন্নতি করেছেন শেখ মাহেদি এবং রিশাদ। ১০ ধাপ উন্নতি করে ৩০তম স্থানে রয়েছেন মাহেদি। অন্যদিকে রিশাদ ১২ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩৬ নম্বরে। এছাড়া মেহেদী হাসান মিরাজ ২৪ ধাপ এগিয়ে রয়েছেন ৭০তম স্থানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com