শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল ইউক্রেন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: ইউক্রেন উপক‚লীয় অঞ্চল ওডেসায় গতকাল মঙ্গলবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। এ অঞ্চল থেকে নিরাপদে শস্য রপ্তানির অনুমতি দিয়ে করা চুক্তির মেয়াদ বাড়াতে রাশিয়া অস্বীকার করার কয়েক ঘণ্টা পর তারা এমন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। ওডেসা সামরিক অঞ্চলের মুখপাত্র সের্গি ব্রাচুক টেলিগ্রাম বার্তায় বলেন, ‘ওডেসায় আকাশ প্রতিরক্ষা যুদ্ধের কাজ অব্যাহত রয়েছে।’ ইউক্রেনের দক্ষিণাঞ্চল ওডেসায় সমুদ্রবন্দর রয়েছে, যা মস্কো ও কিয়েভের মধ্যে মেয়াদ শেষ হওয়া শস্য রপ্তানি চুক্তির চাবিকাঠি ছিল। ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেগ কিপার টেলিগ্রামে বলেন, রাশিয়া ড্রোন ব্যবহার করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে হামলা করছে। এমন পরিস্থিতিতে তিনি বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যাপারে পরামর্শ দেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় অপারেশন কমান্ড বলেন, রাশিয়া মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। রাশিয়ার এমন হামলার ফলে মাইকোলাইভ, জাপোরিঝিয়া, দোনেৎস্ক, খরকিভ, ডিনিপ্রোপেবেট্রাভস্ক, পোল্টাভা, কিরোভোগ্রাদ এবং চেরকাসিতে বিমান হামলার সতর্কতা ঘোষণা করা হয়েছে। গত বছর রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনের কৃষ্ণসাগর বন্দরগুলো অবরুদ্ধ হয়ে পড়ে। অত্যন্ত প্রয়োজনীয় শস্য রপ্তানির সুযোগ দিয়ে করা চুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত যুদ্ধজাহাজ চলাচলে এ অবরুদ্ধ পরিস্থিতি বজায় থাকে। ২০২২ সালের জুলাইয়ে চুক্তিটি স্বাক্ষর করা হয়, যার মেয়াদ বাড়াতে অস্বীকার করেছে রাশিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com