শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

এফএনএস: শেষ হয়েছে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। আর এই মোনাজাতের মধ্য দিয়ে ইতি ঘটেছে এবারে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। গতকাল রোববার সকাল ৯টায় শুরু হয় মোনাজাত। শেষ হয় ৯টা ২৩ মিনিটে। ২৩ মিনিটের এই মোনাজাতে দেশ ও জাতিসহ সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। কয়েক লাখ মুসল্লির এই ইজতেমায় মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি, কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ। এদিকে, আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল রোববার মধ্যরাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এই পুরো পথ হেঁটেই মুসল্লিরা এসেছেন ইজতেমা মাঠে। গাজীপুর জেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দান এলাকায় আসেন। লাখো মুসল্লির উপস্থিতিতে এই ইজতেমার প্রথম পর্বের ইতি ঘটলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com