মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আগামী সপ্তাহে রাশিয়া সফরের পরিকল্পনা শি জিনপিংয়ের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

এফএনএস: টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যাওয়ার পরিকল্পনা করেছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টরা একথা জানিয়েছেন। প্রত্যাশিত সময়ের আগেই এ সফরে যাচ্ছেন শি। চীন ইউক্রেইন যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাব দেওয়ার পর রাশিয়ায় এই সফরের পরিকল্পনা করেছে। কিন্তু রাশিয়ার প্রতি চীনের ক‚টনৈতিক সমর্থনের কারণে দেশটির এই শান্তি প্রচেষ্টা নিয়ে পশ্চিমারা সন্দিহান। রাশিয়ার বার্তা সংস্থা তাস, গত ৩০ জানুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছিল, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বসন্তে চীনের প্রেসিডেন্ট শি কে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল গত মাসে জানায়, এপ্রিল বা মে মাসের শুরুতে মস্কো করতে পারেন শি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শির মস্কো সফরের সম্ভাবনা নিয়ে মন্তব্য করার অনুরোধে তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। ক্রেমলিনও এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি। শি জিনপিংয়ের সফর নিয়ে বিস্তারিত আরও কিছুও জানা যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট যারা কথা বলেছেন, তারা সংবেদনশীলতার কারণে তাদের পরিচয় প্রকাশ করতে চাননি। চীন ও রাশিয়া ২০২২ সালের ফেব্রæয়ারিতে ‘সীমাহীন পারষ্পরিক অংশীদারিত্ব’ ঘোষণা করে। রাশিয়ার ইউক্রেইন আগ্রাসনের কয়েক সপ্তাহ আগে এই ঘোষণার পর থেকে দু’দেশেই বন্ধুত্ব অটুট রেখে বন্ধন আরও দৃঢ় করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com