বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আগে গোল করেও বড় ব্যবধানে হারলো বাংলাদেশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

এফএনএস স্পোর্টস: সবশেষ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমান তালে লড়াই করার চেষ্টা করেছিল বাংলাদেশ। এশিয়া কাপ হকিতে এসে ছেদ পড়লো সেই ধারায়। আগে গোল করেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। চার বারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার কাছে আত্মসমর্পণ করেছে ৬-১ গোলে। ইন্দোনেশিয়ার জাকার্তায় সোমবার ম্যাচ শুরুর ৬ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। খোরশেদুর রহমান পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এক গোলে পিছিয়ে থেকে আক্রমণ বাড়াতে থাকে দক্ষিণ কোরিয়া। তাতে করে আসতে থাকে একের পর এক গোল। ১৩ মিনিটে হোয়াং তাইল পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান। ৫ মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন জ্যাং জোংহোয়াং। ২২ মিনিটে হোয়াং তাইল আক্রমণ থেকে দলকে তৃতীয় গোল উপহার দেন।৩২ মিনিটে লি লামইয়ং চতুর্থ গোল করে দলের ব্যবধান আরও বাড়িয়ে নেন। ৪৫ মিনিটে স্কোরলাইন হয় ৫-০। পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুন লক্ষ্যভেদ করেন। ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জ্যাং জংহুন গোল করে দলের বড় জয় নিশ্চিত করেছেন। লাল-সবুজ দলের দ্বিতীয় ম্যাচ ২৪ মে, প্রতিপক্ষ ওমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com