সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আজিজুল হকের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ বাংলা অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আরিফুল হক চৌধুরীর পিতা আজিজুল হক চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ। নিজ নামে স্বমহিমায় উজ্জল বর্ণাঢ্য জীবনের অধিকারি এই ব্যক্তি তার জীবদ্দশায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য অকাতরে বহু সামাজিক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। সহযোগী মুক্তিযোদ্ধা বর্ষীয়ান এই রাজনিতিবিদ সাতক্ষীরার কলারোয়া পৌরসভার প্রতিষ্ঠাতা ও প্রথম প্রাশাসক। কলারোয়া সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সরকারিকরণে সমন্বয়কারি, কলারোয়া বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া আলিয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তার অবদান গভির শ্রদ্ধা ভরে স্বরণ করে কলারোয়া বাসি। আধুনিক কলারোয়া গড়ার পিছনে যাদের অবদান তাদের মধ্যে অন্যতম আজিজুল হক চৌধুরী। মরহুমের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য: ২০১৪ সালের ২৫ শে ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com