মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আজ ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে প্রতিবছরের মতো এবারও শুরু হচ্ছে ‘ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন ২০২৩’। ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় ও কুইন্স অব হার্টের ব্যবস্থাপনায় সপ্তমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এবারের আসরের প্রাইজমানি মোট এক লাখ টাকা। আগামীকাল বৃহস্পতিবার থেকে পল্টনের শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হবে মিডিয়া কাপ ব্যাডমিন্টন আসর। ৩০ এপ্রিল ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। পাঁচ ক্যাটাগরিতে এবারের আসর আয়োজিত হবে। মেনস সিঙ্গেলস, মেনস ডাবলস, ওমেনস সিঙ্গেলস, ওমেনস ডাবলস ও মিক্সড ডাবলস। মোট পাঁচটি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশ নেবেন খেলোয়াড়রা। একটি মিডিয়া হাউস থেকে একের অধিক দলের নিবন্ধন করা যাবে। প্রতি ক্যাটাগরির চ্যাম্পিয়নকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে ১২ হাজার টাকা। রানার আপরা আট হাজার টাকা প্রাইজমানি পাবেন। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে ওঠা প্রত্যেকেই পাবেন পুরস্কার। ওয়ালটন ছাড়াও এবারের আসরে স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে যোগ দিয়েছে প্লাস পয়েন্ট, পান্না গ্রæপ ও হোটেল রিজেন্সি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com