বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আজ কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন আজ বুধবার। আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জমাদী। মঙ্গলবার সকাল থেকে এ নির্বাচনী সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়। এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। জেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আতিকুল ইসলাম জানান,কলারোয়া উপজেলায় ৭৮ টি কেন্দ্রে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে কলারোয়া উপজেলায় ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। বর্তমান উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ( ঘোড়া প্রতীক), এস এম আলতাফ হোসেন লাল্টু ( আনারস প্রতীক), মো .আনারুল ইসলাম ( মোটরসাইকেল প্রতীক)। এছাড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদদ্ব›িতা করছেন। তারা হলেন- মফিজুল ইসলাম লাভলু (উড়োজাহাজ), শেখ ইমরান হোসেন (তালা), জাহিদুর রহমান খাঁন চৌধুরী (মাইক), সেলিনা আনোয়ার ময়না (কলস) ও শাহনাজ নাজনীন খুকু (হাঁস) নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এস.আইয়ের নেতৃত্বে ২ জন পুলিশ সদস্য ও দুজন সশস্ত্রসহ ১৫ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া কলারোয়া উপজেলায় ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত থাকবেন। এছাড়া সংরক্ষিত থাকবেন ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি ২ প্লাটুন বিজিবি সদস্য ও ২ প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, কলারোয়া উপজেলায় ২ লাখ ১২ হাজার ৪২৭ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৮৪৪ জন ও নারী ভোটার ১ লাখ ৬ হাজার ৫৮২ জন এবং হিজড়া এক জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com