মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আজ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: ত্রিদেশীয় সিরিজ ও আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। গত শুক্রবার দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলের সঙ্গে যাননি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজ মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গিয়েছিলেন সাকিব। আর তাই খেলতে পারেননি সর্বশেষ আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ। সিপিএল শেষে দেশে না এসে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯ অক্টোবর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১২ তারিখে আবারো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিবের দল। আর গ্রæপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৩ তারিখে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগারারা। পয়েন্ট তালিকার সেরা দুই দল ফাইনাল খেলবে ১৪ অক্টোবর। ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com