মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আদানির বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, পর্যালোচনার দাবি বাংলাদেশের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

এফএনএস আন্তজার্তিক ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছে, ভারত সরকারের কাছ থেকে পাওয়া কর ছাড় সুবিধার কথা গোপন করে দেশটির বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি আদানি পাওয়ার চুক্তি লঙ্ঘন করেছে। খবর রয়টার্সের। পিডিবি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স বলছে, আদানির কর সুবিধা পাওয়ার বিষয়টি ‘দ্রুত সময়ের মধ্যে’ বাংলাদেশকে জানানোর কথা থাকলেও তা করেনি। কোম্পানিটি ভারতে যে কর ছাড় পেয়েছে, সেই অনুযায়ী বিদ্যুতের দাম ধরা হলে বাংলাদেশের ২৮.৬ মিলিয়ন ডলার সাশ্রয় হওয়ার কথা। এনিয়ে বাংলাদেশের বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান রয়টার্স বলেন, এই সাশ্রয়ের বিষয়টিই ভবিষ্যত আদানি পাওয়ারের সঙ্গে আলোচনার মূল বিষয়বস্তু হবে। ধনকুবের গৌতম আদানির এই কোম্পানি ভারতের পূর্বাঞ্চলে ঝাড়খণ্ডের কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০১৭ সালে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। রয়টার্স জানিয়েছে, তারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নথিপত্র এবং দুই পক্ষের চিঠি চালাচালি এবং পিডিবির ছয় কর্মকর্তার সাক্ষাৎকার পর্যালোচনা করেছে। সংবাদসংস্থাটি বলছে, কোনো ধরনের দরপত্র প্রক্রিয়া ছাড়াই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে চুক্তি করেছিলেন, তার ব্যয় কয়লা বিদ্যুতের অন্যান্য চুক্তির তুলনায় অনেক বেশি। ওই চুক্তি নিয়ে পুনরায় আলোচনার বিষয়ে এখন আশাবাদী বাংলাদেশ। বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রয়টার্সকে বলেন, আদানির সরবরাহ ছাড়াই বাংলাদেশের এখন যথেষ্ট উৎপাদন সক্ষমতা রয়েছে, যদিও সব দেশীয় বিদ্যুৎ কেন্দ্র চালু নেই। ছাত্র—জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে গণতন্ত্রের ‘কণ্ঠরোধ’ এবং অর্থনৈতিক ‘অব্যবস্থাপনার’ অভিযোগ উঠেছে। শেখ হাসিনা গত দুই দশকের বেশির ভাগ সময় বাংলাদেশ শাসন করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ঘনিষ্ঠ মিত্র’ ছিলেন। তার ক্ষমতাচ্যুতির পর শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শাসনভার নিয়েছে। কর ছাড় নিয়ে আদানি যে চুক্তি লঙ্ঘন করেছে, সেই বিষয়টি প্রথম সামনে আনে রয়টার্স। ২৫ বছরের ওই বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার বিষয়ে বাংলাদেশের পরিকল্পনা সম্পর্কেও বিশদ তথ্য প্রকাশ করার কথা জানিয়ে বার্তা সংস্থাটি লিখেছে, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে সাড়ে ২৬ কোটি ডলার ঘুষ দেওয়ার মামলায় আদানি ও তার সাত নির্বাহীকে অভিযুক্ত করার ঘটনা তাদের সঙ্গে বাংলাদেশের করা চুক্তি পর্যালোচনায় চাপ তৈরি করতে পারে। তবে রয়টার্সের প্রশ্নের জবাবে আদানি পাওয়ারের একজন মুখপাত্র বলেছেন, তারা চুক্তির সব বাধ্যবাধকতা ‘রক্ষা’ করেছেন এবং ঢাকা চুক্তি পর্যালোচনা করছে এমন কোনো ইঙ্গিত তারা পাননি। এ ছাড়া কর সুবিধা ও অন্যান্য বিষয় নিয়ে বাংলাদেশ যেসব অভিযোগ তুলেছে, তার উত্তর দেয়নি আদানি গ্রুপ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগকে তারা ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com