মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আদালতের আদেশ অমান্য \ নিঃশর্ত ক্ষমা চাইলেন এবি ব্যাংকের ২ কর্মকর্তা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২

এফএনএস: আদালতের আদেশ অমান্য করার ঘটনায় এবি ব্যাংকের প্রধান কার্যালয়ের এভিপি আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যানেজার মো. সহিদুজ্জামান হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। গতকাল রোববার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সশরীরে হাজির হয়ে তারা ক্ষমা প্রার্থনা করেন। আদালতে দুই ব্যাংক কর্মকর্তার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আবু তালেব। রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনী। মামলার বিবরণী থেকে জানা গেছে, সাতক্ষীরার সফি এন্টারপ্রাইজের মালিক মো. সফিউর রহমান এবি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের বিপরীতে তিনি একটি ব্যাংক স্টেটমেন্ট চেয়েছিলেন। কিন্তু এবি ব্যাংক থেকে তা দেওয়া হয়নি। স্টেটমেন্ট দিতে অস্বীকার করায় সফিউর রহমান প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে গত ৩০ মে ওই হাইকোর্ট বেঞ্চ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েস আল হারুনীকে এবি ব্যাংকের হেড অফিসে ও সাতক্ষীরা শাখার ম্যানেজারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বলেন। পরে তিনি হেড অফিসের এভিপি আমিনুল ইসলাম ও সাতক্ষীরা ব্রাঞ্চের ম্যানেজারকে আদালতের আদেশের কথা জানান এবং তাদের গ্রাহক ব্যবসায়ী সফিউর রহমানকে ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার জন্য বলেন। একইসঙ্গে এভিপি আমিনুল ইসলামকে ৩১ মে কোর্টে হাজির থাকতে বলা হলেও তিনি অনুপস্থিত ছিলেন। গত ৩০ মে হাইকোর্টের আদেশের পর রিটকারী এবি ব্যাংকের সাতক্ষীরা শাখায় ব্যাংক স্টেটমেন্ট আনতে যান। কিন্তু কর্তৃপক্ষ আবারও তা দিতে অস্বীকৃতি জানায়। যার ধারাবাহিকতায় আদালতের আদেশের পরও ব্যাংক স্টেটমেন্ট না দেওয়ায় তাদের গ্রেফতারের আদেশ দেন হাইকোর্ট। গুলশান ও সাতক্ষীরা সদর থানা পুলিশকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের গতকাল রোববার আদালতে হাজির করতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com