শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

ডাঃ শাহজাহান হাবিব \ বেড়িবাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের নায়াখালী ও বল্লভপুর এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন। মানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি দুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছে। সংগঠনের নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহতী উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল—আমিন এবং পুরো কার্যক্রম পরিচালনা করেন আবু তাহের। বৃহস্পতিবার সকাল ৭টায় স্বপনের নেতৃত্বে বিছট মইনুল ইসলাম হেফজখানা কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক আলামিনের তত্ত্বাবধানে রান্নার কাজ শুরু হয়। দুর্যোগকবলিত এই অঞ্চলে যতদিন পর্যন্ত স্বাভাবিকভাবে রান্নার ব্যবস্থা তৈরি না হবে, ততদিন উদারতার এই মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার পৌঁছে দিতে বিভিন্ন দলে নেতৃত্ব দিচ্ছেন দেলোয়ার, স্বাধীন, আরিফ, সেলিম, মইনুরসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com