সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আন্তঃস্কুল ও মাদ্রাসা ফুটবল টুর্নামেন্টে গুনাকরকাটি মাদ্রাসা বুধহাটা সাবজুন চ্যাম্পিয়ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে গ্রীষ্মকালীন ৪৯তম আন্তঃস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার (পুরুষ) ফুটবল খেলায় গুনাকরকাটি খাইরিয়া আজীজিয়া কামিল মাদ্রাসা বুধহাটা সাবজোন চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার বিকালে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা ফুটবল একাদশ বনাম গুনাকরকাটি খাইরিয়া আজীজিয়া কামিল মাদ্রাসা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার ১ম ও ২য় অর্ধের নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমঝোতা থাকায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে বুধহাটা কওছারিয়া দাখিল মাদ্রাসা ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে গুনাকরকাটি খাইরিয়া আজীজিয়া কামিল মাদ্রাসা ফুটবল একাদশ বুধহাটা সাবজোন চ্যাম্পিয়ন হয়। দর্শকনন্দিত খেলায় রেফারির ছিলেন, শিক্ষক আবু অহেদ বাবলু। সহকারী রেফারির ছিলেন শিক্ষক ইয়ামিন হোসেন ও ইমরান হোসেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলাটি উপভোগ করেন বুধহাটা মাদ্রাসার সুপার মাওঃ আবুল কালাম আজাদ, চাঁদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক লিয়াকত আলী, বুধহাটা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক খান সালামত হোসেন, ইব্রাহিম খলিল, মাওঃ রহমতুল­াহ প্রমুখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com