শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আফগানিস্তানে নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ: আফগানিস্তানে একটি ফুটবল স্টেডিয়ামে হাজারো মানুষের সামনে ৩ নারীসহ ১২ জনকে বেত্রাঘাত করা হয়েছে। ব্যভিচার, ডাকাতি এবং সমকামী যৌনতাসহ নৈতিক অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের শাস্তি দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসিকে জানান তালেবান সরকারের এক কর্মকর্তা। আফগানিস্তানে গত এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার প্রকাশ্যে বেত্রাঘাত করেছে ইসলামপন্থী গোষ্ঠী। সবশেষ সাজা লোগার প্রদেশে ঘটেছে। শাস্তির এমন চর্চা ১৯৯০ দশকের পর তালেবান যেভাবে শাসন পরিচালনা করেছিল তা ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লোগার অঞ্চলের তালেবান প্রশাসনের মুখপাত্র ওমর মনসুর বলেন, তিন নারীকে শাস্তি দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে কয়েকজনকে কারাগারে পাঠানো হয়েছে। কতজনকে বন্দি করে রাখা হয়েছে তা স্পষ্ট নয়। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, পুরুষ এবং নারী প্রত্যেকে ২১ থেকে ৩৯ বার বেত্রাঘাত করা হয়। এদের একজনকে সর্বোচ্চ ৩৯ বার বেত্রাঘাত করা হয়েছে বলে জানান এক তালেবান কর্মকর্তা। গত সপ্তাহে তাকহার প্রদেশে একই অপরাধে ১৯ জনের শাস্তি কার্যকর করে তালেবান প্রশাসন। আফগানিস্তানে শরীয়াহ আইন চালু করেছে তারা। ২০২১ সালে আশরাফ গণির সরকারকে বিদ্যুৎ গতিতে উচ্ছেদ করে ক্ষমতায় বসে সশস্ত্র গোষ্ঠী তালেবান। ক্ষমতায় এসে নারীদের চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে তারা। নারীদের স্কুল-কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া হয়। তালেবানের এসব পদক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে দেখায় নারীদের। সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com