মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আফগানিস্তান-নিউজিল্যান্ডের পয়েন্ট ভাগাভাগি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে হানা দিয়েছিল বৃষ্টি। তাই ম্যাচের ফল নির্ধারণ করা হয়েছে ডিএল মেথডে, যেখানে ৫ রানে ইংল্যান্ডকে হারিয়েছে আইরিশরা। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল। বৃষ্টি না থামায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আফগানিস্তান-নিউজিল্যান্ড দু’দলই পেয়েছে একটি করে পয়েন্ট। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড, হারিয়েছিল ৮৯ রানের ব্যবধানে। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশদের কাছে ৫ উইকেটে হেরেছিল আফগানিস্তান। গতকাল বুধবার ১ পয়েন্ট পাওয়ায় দুই ম্যাচে কিউইদের সংগ্রহ দাঁড়াল ৩ পয়েন্ট, গ্র“প-১-এর শীর্ষেই আছে তারা। অন্যদিকে দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্র“পের তলানিতে আফগানরা। সমান ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা দুয়ে, ইংল্যান্ড তিনে, আয়ারল্যান্ড চারে ও অস্ট্রেলিয়া পাঁচে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com