রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আবারও এলপিএলে ব্যর্থ লিটন দাস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারছেন না বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। নিজের প্রথম ম্যাচের মতো লিটন ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দ্বিতীয় ম্যাচেও। বৃহস্পতিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফারে ডাম্বুলার বিপক্ষে মাত্র ৮ রান করেই সাজঘরে ফিরেছেন গল টাইটান্সের লিটন। টসে হেরে ব্যাট করতে নেমেই ভানুকা রাজাপাক্ষেকে হারায় গল টাইটান্স। দলীয় শূন্য রানেই আউট হন তিনি। তিনে নামা লিটন দাস ৭ বলে একটি চারের সাহায্যে ৮ রান সাজঘরে ফিরেন। দলটির হয়ে অভিষেক ম্যাচে লিটন করেছিলেন মাত্র ১ রান। লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন সাকিব আল হাসান। ১৭ বলে ১৯ রান করে তিনিও সাজঘরে ফিরেছেন। সাকিবের ইনিংসে ছিল ৩টি চারের মার। প্রতিবেদন লেখার সময় গলের স্কোর ১১ ওভারে ৩ উইকেটে ৮৯ রান। লাসিথ ক্রোসপুলে ৩৫ বলে ৫১ ও অধিনায়ক দাসুন শানাকা ৫ বলে ১০ রানে ব্যাট করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com