শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আবারও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

এফএনএস: খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শেখ হারুনুর রশিদ পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হারুনুর রশীদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এম এম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট। এর আগে গতকাল সোমবার খুলনা জেলা পরিষদ নির্বাচনে ১০ কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা ১১টার পর থেকে উপস্থিতি বাড়তে থাকে। ভোটাররা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট দেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সকাল ৯টা থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। শেখ হারুনুর রশিদ খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com